রুক্বইয়্যাহ ওয়ার্ল্ড (Ruqyah World)-এর ফ্রী সেলফ রুক্বইয়্যাহ সাজেশন ➖➖➖➖🔸🔸➖➖➖➖ প্রস্তুতি : — উযু করে নিন। — নিরিবিলি জায়গা। (যদি সম্ভব হয়) — অন্তর খাঁটি করে নিন। — বিশ্বাস রাখুন, সুস্থতার মালিক একমাত্র আল্লাহ তা‘আলা এবং তার কাছে থেকেই সুস্থতা আসে। তিনি যখন চাইবেন তখনই সুস্থ হবো। উপকরণ সমূহ : — খাঁটি মধু : ২৫০ গ্রাম — খাঁটি কালোজিরার তেল : ১০০ মিলি — কালোজিরার দানা : ২০ গ্রাম — অলিভ অয়েল (স্পেন/ইতালি কাঁচের বোতলের) ৫০/৬০/১০০ মিলি — সোনাপাতার গুড়া - ২০ গ্রাম — ১ জগ বা ২ লিটার খাবার পানি — ৭ টি তাজা সবুজ রঙের বরই পাতা প্রথমে সূরাহ ফাতিহা ও দরূদে ইবরহীম ১ বার পড়ুন। এরপর— সূরাহ ফাতিহাহ ৭ বার بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ، الْحَمْدُ لِلَّهِ رَبّ الْعَالَمِينَ.... প্রতিবার পড়ে ফুঁ দিন। সূরাহ বাক্বারাহ (১-৫) ১বার الم، ذلك الكتب لا ريب فيه...... আয়াতুল কুরসী (সূরাহ বাক্বারা, ২:২৫৫) ১বার اللَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ... সূরাহ বাক্বারাহ (২:২৮৫-৮৬) ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيۡهِ مِن رَّبِّهِۦ وَٱلۡمُؤۡمِنُونَۚ..... সূরাহ আল-আ'রাফ, ১১৭–১১৯ (১...
তাবিযের আক্বিকাত তাবীযের রুগীরা তাবীযমুক্ত হতে পারে না কেন? . “তাবীযের চিকিৎসায় শয়তান দূর হয় না; বরং তাবীযের শিরকে খুশি হয়ে সামান্য ছাড় দেয় মাত্র। আপনি জ্বিনের রুগীদের গলায় কোমরে সর্বদা তাবীয ঝুলানো দেখবেন। দেখবেন সেগুলো বারবার নবায়ন করতেও। মরণ পর্যন্ত যদি তাবীয ঝুলাতে হয়, ক্ষণে ক্ষণে তা নবায়নও করতে হয়, তাহলে এটা কি চিকিৎসা, না আযাব? এই আযাবি চিকিৎসার সারমর্ম হলো, ঈমান হারিয়ে সামান্য সুবিধা। সাথে মানসিক অশান্তি, শারীরিক ভোগান্তি ও খরচে খরচে পকেটের ক্লান্তি। সুস্থতা ও অসুস্থতার দোলাচলে ভোগা একরাশ হতাশা। সাথে জ্বিনের থেকে মুক্তি অসম্ভব-এর অবাস্তব অনুভূতি।” — একটি বই থেকে সংগৃহীত