৬. প্রশ্ন: ঈমান কাকে বলে?
উত্তর:
اَلْاِيْمَانُ هُوَ التَّصْدِيْقُ بِالْجِنَانِ وَالْاِقْرَارُ بِاللِّسَانِ وَالْعَمَلُ بِالْاَرْكَانِ-
ঈমান হচ্ছে অন্তরে দৃঢ় বিশ^াস স্থাপন, মুখের স্বীকৃতি ও অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে আমলে বাস্তবায়ন করা।
৭. প্রশ্ন: আরকানুল ঈমান কাকে বলে?
উত্তর: আরকানুল ঈমান বলতে ঈমানের সেই ৬টি ভিত্তিকে বুঝায় যার কোন একটির প্রতি অবিশ^াস করলে ঈমান ভঙ্গ হয়ে যায়।
৮. প্রশ্ন: আরকানুল ঈমান বা ঈমানের রুকন কয়টি ও কী কী?
উত্তর: আরকানুল ঈমান বা ঈমানের রুকন ছয়টি।
১. আল্লাহর প্রতি ঈমান। ২. ফেরেশতার প্রতি ঈমান। ৩. কিতাবের উপর ঈমান। ৪. রাসূলের প্রতি ঈমান। ৫. আখেরাতের প্রতি ঈমান। ৬. তাক্বদীরের ভালো-মন্দের প্রতি ঈমান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন