সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আল্লাহর ৯৯ টি নাম


আল্লাহর ৯৯ টি নাম
কোরাণে বর্ণিত আল্লাহর ৯৯টি নাম

আল্লাহ্,র ৯৯টি নাম (আরবি: أسماء الله الحسنى‎‎) হলো ইসলাম ধর্মমতে কুরআন ও হাদিসে বর্ণিত আল্লাহ্‌র গুণবাচক নামের একটি তালিকা বা সংকলন।[১] ইসলাম ধর্ম মতে বুনিয়াদি নাম বা ভিত্তি নাম একটিই। আর তা হলো আল্লাহ্, কিন্তু তার গুণবাচক নাম অনেকগুলো।

বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ'র ৯৯টি নামের একটি তালিকা আছে। কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রম নেই। তাই সম্মিলিত মতৈক্যের ভিত্তিতে কোনো সুনির্দিষ্ট তালিকাও নেই। তাছাড়া কুরআন এবং হাদিসের বর্ণনা অনুসারে আল্লাহ্'র সর্বমোট নামের সংখ্যা ৯৯-এর অধিক, প্রায় ৪,০০০। অধিকন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত একটা হাদিসে বর্ণিত হয়েছে যে, আল্লাহ্ তার কিছু নাম মানবজাতির অজ্ঞাত রেখেছেন।[২]

উৎস এবং ইতিহাস সম্পাদনা

কুরআনে প্রাপ্ত আল্লাহ'র ৯৯টি নাম সম্পাদনা

এই তালিকার সর্বপ্রথম কলামে অডিও ফাইলের লিঙ্ক দেয়া আছে। সেগুলো শুনতে অসুবিধা হলে এইখানে সহায়তা দেখুন ।

# আরবীতে বর্ণান্তর অণুবাদ (আলোচ্য বিষয়বস্তুর উপর অর্থ নির্ভরশীল) ক্বুরআন-কারীমে এই নামের ব্যবহার
  ১ الله আল্লাহ আল্লাহ অসংখ্যবার ব্যবহৃত।
  ২ الرحمن আর রাহমান পরম দয়ালু সূরা তাওবাহ ব্যতীত প্রত্যেক সূরার শুরুতে, সূরা আর-রহমানে(সূরা নং:৫৫)[কুরআন 55:1] অনেকবার ব্যবহৃত।
  ৩ الرحيم আর-রহী'ম অতিশয়-মেহেরবান সূরা তাওবাহ ব্যতীত প্রত্যেক সূরার শুরুতে, এবং আরো অসংখ্যবার ব্যবহৃত।
  ৪ الملك আল-মালিক সর্বকর্তৃত্বময় 59:23, 20:114, 23:116
  ৫ القدوس আল-কুদ্দুস নিষ্কলুষ, অতি পবিত্র 59:23, 62:1
  ৬ السلام আস-সালাম নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী 59:23
  ৭ المؤمن আল-মু'মিন নিরাপত্তা ও ঈমান দানকারী 59:23
  ৮ المهيمن আল-মুহাইমিন পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী 59:23
  ৯ العزيز আল-আ'জীজ পরাক্রমশালী, অপরাজেয় 3:6, 4:158, 9:40, 48:7, 59:23
  ১০ الجبار আল-জাব্বার দুর্নিবার 59:23
  ১১ المتكبر আল-মুতাকাব্বিইর নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী 59:23
  ১২ الخالق আল-খালিক্ব সৃষ্টিকর্তা 6:102, 13:16, 39:62, 40:62, 59:24
  ১৩ البارئ আল-বারী সঠিকভাবে সৃষ্টিকারী 59:24
  ১৪ المصور আল-মুছউইর আকৃতি-দানকারী 59:24
  ১৫ الغفار আল-গফ্ফার পরম ক্ষমাশীল 20:82, 38:66, 39:5, 40:42, 71:10
  ১৬ القهار আল-ক্বাহার কঠোর 12:39, 13:16, 14:48, 38:65, 39:4, 40:16
  ১৭ الوهاب আল-ওয়াহ্হাব সবকিছু দানকারী 3:8, 38:9, 38:35
  ১৮ الرزاق আর-রজ্জাক্ব রিযকদাতা 51:58
  ১৯ الفتاح আল ফাত্তাহ বিজয়দানকারী 34:26
  ২০ العليم আল-আ'লীম সর্বজ্ঞ 2:158, 3:92, 4:35, 24:41, 33:40
  ২১ القابض আল-ক্ববিদ্ব' সংকীর্ণকারী 2:245
  ২২ الباسط আল-বাসিত প্রশস্তকারী 2:245
  ২৩ الخافض আল-খফিদ্বু অবনতকারী 53:6
  ২৪ الرافع আর-রফীই' উন্নতকারী 58:11, 6:83
  ২৫ المعز আল-মুই'জ্ব সম্মান-দানকারী 3:26
  ২৬ المذل আল-মুদ্বি'ল্লু (অবিশ্বাসীদের) বেইজ্জতকারী 3:26
  ২৭ السميع আস্-সামিই' সর্বশ্রোতা 2:127, 2:256, 8:17, 49:1
  ২৮ البصير আল-বাছীর সর্ববিষয়-দর্শনকারী 4:58, 17:1, 42:11, 42:27
  ২৯ الحكم আল-হা'কাম অটল বিচারক 22:69
  ৩০ العدل আল-আ'দল পরিপূর্ণ-ন্যায়বিচারক 6:115
  ৩১ اللطيف আল-লাতীফ সকল-গোপন-বিষয়ে-অবগত 6:103, 22:63, 31:16, 33:34
  ৩২ الخبير আল-খ'বীর সকল ব্যাপারে জ্ঞাত 6:18, 17:30, 49:13, 59:18
  ৩৩ الحليم আল-হা'লীম অত্যন্ত ধৈর্যশীল 2:235, 17:44, 22:59, 35:41
  ৩৪ العظيم আল-আ'জীম সর্বোচ্চ-মর্যাদাশীল 2:255, 42:4, 56:96
  ৩৫ الغفور আল-গফুর পরম ক্ষমাশীল 2:173, 8:69, 16:110, 41:32
  ৩৬ الشكور আশ্-শাকুর গুনগ্রাহী 35:30, 35:34, 42:23, 64:17
  ৩৭ العلي আল-আ'লিইউ উচ্চ-মর্যাদাশীল 4:34, 31:30, 42:4, 42:51
৩৮ الكبير আল-কাবিইর সুমহান 13:9, 22:62, 31:30
৩৯ الحفيظ আল-হা'ফীজ সংরক্ষণকারী 11:57, 34:21, 42:6
৪০ المقيت আল-মুক্বীত সকলের জীবনোপকরণ-দানকারী 4:85
৪১ الحسيب আল-হাসীব হিসাব-গ্রহণকারী 4:6, 4:86, 33:39
৪২ الجليل আল-জালীল পরম মর্যাদার অধিকারী 55:27, 39:14, 7:143
৪৩ الكريم আল-কারীম সুমহান দাতা 27:40, 82:6
৪৪ الرقيب আর-রক্বীব তত্ত্বাবধায়ক 4:1, 5:117
৪৫ المجيب আল-মুজীব জবাব-দানকারী, কবুলকারী 11:61
৪৬ الواسع আল-ওয়াসি' সর্ব-ব্যাপী, সর্বত্র-বিরাজমান 2:268, 3:73, 5:54
৪৭ الحكيم আল-হাকীম পরম-প্রজ্ঞাময় 31:27, 46:2, 57:1, 66:2
৪৮ الودود আল-ওয়াদুদ (বান্দাদের প্রতি) সদয় 11:90, 85:14
৪৯ المجيد আল-মাজীদ সকল-মর্যাদার-অধিকারী 11:73
৫০ الباعث আল-বাই'ছ' পুনুরুজ্জীবিতকারী 22:7
৫১ الشهيد আশ্-শাহীদ সর্বজ্ঞ-স্বাক্ষী 4:166, 22:17, 41:53, 48:28
৫২ الحق আল-হা'ক্ব পরম সত্য 6:62, 22:6, 23:116, 24:25
৫৩ الوكيل আল-ওয়াকিল পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী 3:173, 4:171, 28:28, 73:9
৫৪ القوي আল-ক্বউইউ পরম-শক্তির-অধিকারী 22:40, 22:74, 42:19, 57:25
৫৫ المتين আল-মাতীন সুদৃঢ় 51:58
৫৬ الولي আল-ওয়ালিইউ অভিভাবক ও সাহায্যকারী 4:45, 7:196, 42:28, 45:19
৫৭ الحميد আল-হা'মীদ সকল প্রশংসার অধিকারী 14:8, 31:12, 31:26, 41:42
৫৮ المحصي আল-মুহছী সকল সৃষ্টির ব্যপারে অবগত 72:28, 78:29, 82:10-12
৫৯ المبدئ আল-মুব্দি' প্রথমবার-সৃষ্টিকর্তা 10:34, 27:64, 29:19, 85:13
৬০ المعيد আল-মুঈ'দ পুনরায়-সৃষ্টিকর্তা 10:34, 27:64, 29:19, 85:13
৬১ المحيي আল-মুহ'য়ী জীবন-দানকারী 7:158, 15:23, 30:50, 57:2
৬২ المميت আল-মুমীত মৃত্যু-দানকারী 3:156, 7:158, 15:23, 57:2
৬৩ الحي আল-হাইয়্যু চিরঞ্জীব 2:255, 3:2, 25:58, 40:65
৬৪ القيوم আল-ক্বাইয়্যুম সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী 2:255, 3:2, 20:111
৬৫ الواجد আল-ওয়াজিদ অফুরন্ত ভান্ডারের অধিকারী 38:44
৬৬ الماجد আল-মাজিদ শ্রেষ্ঠত্বের অধিকারী 85:15, 11:73,
৬৭ الواحد আল-ওয়াহি'দ এক ও অদ্বিতীয় 2:163, 5:73, 9:31, 18:110
৬৮ الصمد আছ্-ছমাদ অমুখাপেক্ষী 112:2
৬৯ القادر আল-ক্বদির সর্বশক্তিমান 6:65, 36:81, 46:33, 75:40
৭০ المقتدر আল-মুক্ব্তাদির নিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী 18:45, 54:42, 54:55
৭১ المقدم আল-মুক্বদ্দিম অগ্রসারক 16:61, 17:34,
৭২ المؤخر আল-মুয়াক্খির অবকাশ দানকারী 71:4
৭৩ الأول আল-আউয়াল অনাদি 57:3
  ৭৪ الأخر আল-আখির অনন্ত, সর্বশেষ 57:3
৭৫ الظاهر আজ-জ'হির সম্পূর্নরূপে-প্রকাশিত 57:3
৭৬ الباطن আল-বাত্বিন দৃষ্টি হতে অদৃশ্য 57:3
৭৭ الوالي আল-ওয়ালি সমস্ত-কিছুর-অনিভাব্ক 13:11, 22:7
৭৮ المتعالي আল-মুতাআ'লি সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে 13:9
৭৯ البر আল-বার্ পরম-উপকারী, অণুগ্রহশীল 52:28
৮০ التواب আত্-তাওয়াব তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী 2:128, 4:64, 49:12, 110:3
৮১ المنتقم আল-মুনতাক্বিম প্রতিশোধ-গ্রহণকারী 32:22, 43:41, 44:16
  ৮২ العفو আল-আ'ফঊ পরম-উদার 4:99, 4:149, 22:60
৮৩ الرؤوف আর-রউফ পরম-স্নেহশীল 3:30, 9:117, 57:9, 59:10
৮৪ مالك الملك মালিকুল-মুলক সমগ্র জগতের বাদশাহ্ 3:26
৮৫ ذو الجلال والإكرام যুল-জালালি-ওয়াল-ইকরাম মহিমান্বিত ও দয়াবান সত্তা 55:27, 55:78
৮৬ المقسط আল-মুক্ব্সিত হকদারের হক-আদায়কারী 7:29, 3:18
৮৭ الجامع আল-জামিই' একত্রকারী, সমবেতকারী 3:9
৮৮ الغني আল-গণিই' অমুখাপেক্ষী ধনী 3:97, 39:7, 47:38, 57:24
৮৯ المغني আল-মুগণিই' পরম-অভাবমোচনকারী 9:28
৯০ المانع আল-মানিই' অকল্যানরোধক 67:21
  ৯১ الضار আয্-যর ক্ষতিসাধনকারী 6:17
৯২ النافع আন্-নাফিই' কল্যাণকারী 30:37
৯৩ النور আন্-নূর পরম-আলো 24:35
৯৪ الهادي আল-হাদী পথ-প্রদর্শক 22:54
৯৫ البديع আল-বাদীই' অতুলনীয় 2:117, 6:101
৯৬ الباقي আল-বাক্বী চিরস্থায়ী, অবিনশ্বর 55:27
৯৭ الوارث আল-ওয়ারিস' উত্তরাধিকারী 15:23, 57:10
৯৮ الرشيد আর-রাশীদ সঠিক পথ-প্রদর্শক 2:256, 72:10
৯৯ الصبور আস-সবুর অত্যধিক ধৈর্যধারণকারী 2:153, 3:200, 103:3
ইসলামিক পরিভাষায় আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম সম্পাদনা

এই নামগুলো দ্বারা কোনো ব্যক্তির নামকরণ সম্পাদনা

এই ব্যপারে অন্যান্য ধর্মীয় মতবাদ সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

২১:৪৮, ৪ মে ২০১৮ তারিখে সর্বশেষ সম্পাদিত
উইকিপিডিয়া

বিষয়বস্তু CC BY-SA 3.0-এর আওতায় প্রকাশিত যদি না অন্য কিছু নির্ধারিত থাকে।
ব্যবহারের শর্তাবলীগোপনীয়তাডেস্কটপ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তিন শ্রেণীর লোক দ্বারা সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন

♪♪তিন শ্রেণীর লোক দ্বারা সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে। যথাঃ (ক) শহীদ। (খ) আলেম এবং (গ) দানবীর। ★হাদিস: তিন শ্রেণীর লোক সর্বপ্রথম জাহান্নামে যাবেঃ প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, নবীজী বলেন:কেয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে, শাহাদত বরণকারী একজন লোক, তাকে উপস্থিত করা হবে এবং আল্লাহ প্রদত্ত্ব যাবতীয় নেয়ামত সম্পর্কে জ্ঞাত করা হবে সে সব নেয়ামতকে চিনে বা মেনে নেবে। তখন তাকে বলা হবে: এসব নেয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি কি আমল করেছ? বলবে: আপনার তরে লড়াই-জিহাদ করেছি এবং শহীদ হয়ে গিয়েছি। বলা হবে: তুমি মিথ্যা বলছ। বরং তুমি লড়াই করেছ এজন্য যে, লোকেরা তোমাকে বীর-বাহাদুর বলবে। তাতো বলা হয়েছে। অত:পর তার ব্যাপারে রায় ঘোষণা করা হবে এবং তাকে চেহারার উপর ভর দিয়ে টেনে নিয়ে (যাওয়া হবে এবং) জাহান্নামে নিক্ষেপ করা হবে। →দ্বিতীয় পর্যায়ে, আলেম ব্যক্তি যে নিজে দ্বীনী ইলম শিক্ষা গ্রহণ করেছে, অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পড়েছে। তাকে উপস্থিত করা হবে এবং প্রদত্ত নেয়ামত সম্পর্কে জ্ঞাত করা হবে। সে সব নেয়ামত...

ভ্রান্ত আলেম

ভ্রান্ত আলেম ভ্রান্ত আলেমঃ- নবি(স) বলেন,আমি আমার উম্মতের একটি বিষয়কে দজ্জালে চেয়ে ও বেশী ভয় করি। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল সেটা কি? তিনি বল্লেন,বিপথগামী ও পথভ্রষ্ট আলেম(সহি মুসলিম:৬,৭ মুসনাদে আহমদ:২১৬২১,২১৬২২ তাবরানী:৭৬৫৩)। আলেমগন(ভাল) ইসলামের পাহরাদার বল্লেও, দুর্ভাগ্য যে বর্তমানে কিছু লোক (পীর নিয়ন্ত্রিত) মাদ্রাসায় সাজেশান পড়ে আলেম সার্টিফিকেট সংগ্রহ করে, কিন্তু তারা কুরআন সম্পূর্ণ পড়ে না,বিধায় আমাদের সমাজে পথভ্রষ্ট ও ভ্রান্ত আলেম বেড়ে গেছে। তাদের অজ্ঞতায় সৃজিত জাল-যঈফ হাদিসের জন্য সাধারণ মুসলিম শির্ক ও বিদাআত চিনতে পারছেন না। এরাই বর্তমানে বলে বেড়ায় "ধর্ম বুঝা কঠিন, মাদ্রাসা না পড়লে কোন ভাবেই ধর্ম জানা যায় না তারচে তারা যা বলে তা অন্ধ ভাবে অনুসরণ করতে"। প্রকৃত পক্ষে- এটি সহজ ও দলিল ভিত্তিক ধর্ম।এটা মানতে কুরআন ও সুন্নাহ(in to to) অনুসরণ করতে হয়। কোন পীর,ঈমাম কিংবা আলেম এর স্বপ্ন,ইচ্ছা,গনতন্ত্র, ভাল লাগা, না লাগার উপর ইসলাম নির্ভর করে না। আল্লাহ্‌ বলেন, আলেমদের অন্ধ অনুসরণ করা হারাম(সুরা নাহল:১৬/৪৩,সুর আ"রাফ:৭/৩, সুরা আহযাব:৩৩/৬৭) [Mahbubul ...

হকপন্থী দল কারা ?”

হকপন্থী দল কারা ?” সওবান (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) হকপন্থী দল সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে বলেন, "চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। পরিত্যাগকারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না, এমতাবস্থায় ক্বিয়ামত এসে যাবে, অথচ তারা ঐভাবে থাকবে ।” (সহীহ মুসলিম ‘ইমারত’ অধ্যায়-৩৩, অনুচ্ছেদ-৫৩, হা/১৯২০; ফাৎহুল বারী হা/৭১ ‘ইল্ম’ অধ্যায় ও হা/৭৩১১-এর ভাষ্য ‘কিতাব ও সুন্নাহকে, ‘আঁকড়ে ধরা’ অধ্যায়; আলবানী, সিলসিলা ছহীহাহ হা/২৭০) ইমাম আহমাদ বিন হাম্বল (১৬৪-২৪১ হিঃ)-কে ‘ক্বিয়ামত পর্যন্ত হক-এর উপরে একটি দল টিকে থাকবে’ মর্মে বর্ণিত হাদীছের ব্যাখ্যা জানতে চাইলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, -“তারা যদি ‘আহলে হাদীস’ না হয়। তাহ’লে আমি জানি না তারা কারা ?” (তিরমিযী হা/২১৯২; মিশকাত হা/৬২৮৩-এর ব্যাখ্যা; ফাৎহুল বারী ১৩/৩০৬ পৃঃ, হা/৭৩১১-এর ব্যাখ্যা; সিলসিলা ছহীহাহ হা/২৭০-এর ব্যাখ্যা; শারফু আসহাবিল হাদীস পৃঃ ১৫।) ইমাম আবু আব্দুল্লাহ আল-হাকিম(মৃঃ ৪০৫ হিঃ) বলেন, ইমাম আহমাদ ইবনে হাম্বল এই মন্তব্য করে ভালোই করেছেন যে, কিয়ামত পর্যন্ত টিকে থাকার সেই বিজয়ী দলটি হল ‘আসহাবুল হাদিস’। (ম...