প্রশ্ন-কবর যিয়ারত করার সুন্নতী পদ্ধতি কি?
=======================
উত্তর-কবর যিয়ারত করার সুন্নতী পদ্ধতিঃ
কোন দিন-ক্ষণ নির্ধারণ না করে, দল না বেঁধে একাকী যে কোন সময় কবর যিয়ারত করতে যাবেন। সেখানে গিয়ে প্রথমে কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিবেন।
বলবেনঃ
*(السَّلاَمُ عَلَيْكُمْ أهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وإناَّ إنْ شاَءَ اللهُ بِكُمْ لاَحِقُوْنَ ويَرْحَمُ اللهُ الْمُسْتَقْدِمِيْنَ مِنَّا وَالْمُسْتَأْخِرِيْنَ أسألُ اللهَ لَناَ وَلَكُمُ الْعاَفِيَةَ)*
অর্থঃ *হে কবরের অধিবাসী মুমিন ও মুসলিমগণ, আপনাদের প্রতি শান্তি ধারা বর্ষিত হোক। নিশ্চয় আমরাও আপনাদের সাথে এসে মিলিত হব ইন শা আল্লাহ। আল্লাহ আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের উপর রহম করুন, আমি আমাদের জন্য আপনাদের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করছি। (মুসলিম, ইবনু মাজাহ)*
এভাবে সালাম দেয়ার পর কবরবাসীর জন্য জানা যে কোন দু'আ পাঠ করবেন। কবরবাসির জন্য দু'আ করার সময় কবরের দিকে মুখ করে ২ হাত তুলে একাকি দু'আ করা যাবে কিন্তু নিজের জন্য দু'আ করতে কেবলার দিকে মুখ রেখে হাত তুলে দুয়া করবেন। কবর জিয়ারত করতে সম্মিলিত দু'আ করা বিদআত।
কবরবাসির জন্য এ দু'আগুলো পাঠ করতে পারেনঃ
১-
*(اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعاَفِهِ واَعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْماَءِ وَالثَّلْجِ وَالْبَرْدِ، وَنَقِّهِ مِنْ الْخَطاَياَ كَمَا يُنَقَّىالثَّوْبُ الأبْيَضُ مِنْ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ، وَأَهْلاً خَيْراً مِّنْ أَهْلِهِ، وَزَوْجاً خَيْراً مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذاَبِ الْقَبْرِ، وَعَذاَبِ النَّارِ)*
অর্থ: *হে আল্লাহ্! আপনি তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন, তাকে পূর্ণাঙ্গ নিরাপত্তায় রাখুন। তাকে মাফ করে দিন। তার আতিথেয়তা সম্মানজনক করুন। তার বাসস্থানকে প্রশস্ত করে দিন। আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিশির দিয়ে। গুনাহ হতে এমন ভাবে পরিস্কার করুন যেমন করে সাদা কাপড়কে ময়লা হতে পরিস্কার করা হয়। তাকে দুনিয়ার ঘরের পরিবর্তে উত্তম ঘর দান করুন। দুনিয়ার পরিবার অপেক্ষা উত্তম পরিবার দান করুন। আরো তাকে দান করুন (দুনিয়ার) স্ত্রী অপেক্ষা উত্তম স্ত্রী। তাকে বেহেস্তে প্রবেশ করিয়ে দিন। আর পরিত্রাণ দিন কবরের আযাব ও জাহান্নামের আযাব হতে। (ছহীহ্ মুসলিম ২/৬৬৩)*
২-
*(اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّناَ وَمَيِّتِناَ، وَشاَهِدِناَ وَغاَئِبِناَ، وَصَغِيْرِناَ وَكَبِيْرِناَ، وَذَكَرِناَ وَأُنْثاَناَ، اللَّهُمَّ مَنْ أحْيَيْتَهُ مِناَّ فَأَحْيِهِ عَلىَ الإسْلاَمِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِناَّ فَتَوَفِّهِ عَلىَ الإيْماَنِ، اللَّهُمَّ لاَتَحْرِمْناَ أجْرَهُ وَلاَتُضِلَّناَ بَعْدَهُ)*
অর্থ: *হে আল্লাহ্! আপনি আমাদের জীবিত-মৃত, উপস্থিত-অনুপস্থিত, ছোট ও বড়, নর ও নারীদেরকে ক্ষমা করুন। হে আল্লাহ্! আপনি আমাদের মাঝে যাদের জীবিত রেখেছেন তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখুন। এবং যাদেরকে মৃত্যু দান করেন তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। হে আল্লাহ্! আমাদেরকে তার সওয়াব হতে বঞ্চিত করবেন না এবং তার মৃত্যুর পর আমাদেরকে পথ ভ্রষ্ট করবেন না। (ইবনে মা-জাহ্)*
আরবী ভাষায় দু'আ না জানলে যে কোন ভাষায় করতে পারেন। মৃতের কবরের আযাব ক্ষমা করার জন্য যে কোন শব্দ ব্যবহার করতে পারবেন। হাত তুলে, না তুলে উভয়ভাবে দু'আ করা যায়। হাত তুললে কিবলামুখী হয়ে তারপর দু'আ করবেন। এটাই হল কবর যিয়ারতের সুন্নাতী পদ্ধতি।
মুহাম্মদ আবদুল্লাহ্ আল কাফী
দাঈ, জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টার, সঊদী আরব।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন